• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১৩ জামায়াত শিবির কর্মী আটক

আটকনীলফামারী : বর্তমান সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ীর বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতাকর্মী ও এক পথচারী সহ ৫জন হত্যা মামলায় ১৩ জন চার্জশীটভুক্ত পলাতক জামায়াত শিবিরের কর্মী আটক হয়েছে। আদালত কর্তৃক ওয়ারেন্ট জারী করা এই পলাতক আসামীরা বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আতœসমর্পন করে আইনজীবির মাধ্যমে জামিন চায়। আদালত জামিন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠায়। এ সময় আদালত চত্বরে নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়।
আদালত সুত্র মতে ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী সিদ্দিক গাজী সহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের ২৭৬/১৩ জিআর মামলায় পুলিশ কর্তৃক ৬০ জন জামায়াত শিবির নেতাকর্মী কে গ্রেফতার করা হয় এবং ৫৯ জন জামায়াত শিবির ও ৬২ জন বিএনপির নেতাকর্মী আদালতের মাধ্যমে আতœসর্মপন করে কারাগারে যায়। বাকী পলাতক ৩৬ জনের মধ্যে জামায়াত শিবিরের আরো ১৩ জন বুধবার আটক হলো। এরা হলো একরামুল হক (২৫) জহির আলী(৫৫) শাহরিয়ার রহমান(৩৫) বেলাল হোসেন (২৮) আব্দুল আলিম(৪৫) কাজিম আলী(৩৫) হযরত আলী(৫৫) হামিদুল ইসলাম(৩৮) আমিরুজ্জামান(২৫) হযরত মিয়া( ২৯) আনোয়ার হোসেন(৩১) আমির হামজা(৪৫) ও আব্দুস সোহবান। এখন পলাতক থাকলো জেলা জামায়াতের সেক্রেটারী খায়রাল আনাম সহ ২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ