• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে জাপার হরতাল অযৌক্তিক : পুলিশ সুপার

রংপুররংপুর : রংপুরে জাতীয় পার্টির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে অযৌক্তিক বলে দাবি করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, ইয়াসিরের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ভিকটিমের সাথে কথা বলে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এর পরেও হরতাল দেয়া ঠিক হয়নি। দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এসব কথা বলেন তিনি। এ সময় রংপুর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, যে কোন সন্ত্রাস পুলিশ সাংবাদিকদের সহযোগিতায়  মোকাবিলা করবে। আগামীতেও পুলিশ এক সাথে কাজ করবে।
এদিকে হরতালে স্থবির হয়ে পড়েছে রংপুর। নিদারুণ কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় পার্টির নেতাকর্মীরা পিকেটিং করছে। তবে কোন ধরনের  অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
গত শুক্রবার নগরীর মুন্সিপাড়ায় বাবার কবর জিয়ারত শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ইয়াসিরের উপর হামলা করে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এখন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ