• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানীর মামলা

সিআইডিঢাকা: যৌন হয়রানির অভিযোগে সিআইডি কর্মকর্তা ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন সাবিহা আক্তার মীনা নামের এক নারী।

সাবিহা আক্তার মীনা নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দাবি করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি বেশ কয়েকটি চ্যানেলে গান করেন বলে জানান। আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিআইডিতে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

এর আগে কয়েকবার ফখরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাবিহা আক্তার মীনা। এরপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি গত ১১ জানুয়ারি মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি এখন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে তদন্তাধীন আছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাবিহা আক্তার মীনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ