• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১৩ জামায়াত শিবির নেতা কর্মী কারাগারে

নীলফামারী কারাগারসিসি নিউজ: নীলফামারীতে জামায়াত শিবিরের ১৩ নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়া’র আদালত এ আদেশ দেন। জেল হাজতে যাওয়া নেতা কর্মীরা সকলে নীলফামারীর রামগঞ্জে সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ীর বহরে হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা মামলায় চার্জশীটভুক্ত পলাতক আসামী। এরা আজ দুপুরে ওই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জেল হাজতে যাওয়া নেতা কর্মীরা হলেন, একরামুল হক (২৫), হামিদুল ইসলাম (৩৮), আমিরুজ্জামান (২৫), হযরত মিয়া (২৯), আনোয়ার হোসেন (৩১), জহির আলী (৫৫), শাহরিয়ার রহমান (৩৫), বেলাল হোসেন (২৮), আব্দুল আলিম (৪৫), কাজিম আলী (৩৫), হযরত আলী (৫৫), আমির হামজা (৪৫) ও আব্দুস সোহবান। মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী সিদ্দিক গাজী সহ ৫ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের ২৭৬/১৩ জিআর মামলায় পুলিশ কর্তৃক ৬০জন জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং ৫৯জন জামায়াত শিবির ও ৬২জন বিএনপির নেতাকর্মী আদালতের মাধ্যমে আতœসর্মপন করে কারাগারে যায়। বাকী পলাতক ৩৬ জনের মধ্যে আজ ১৩ জামায়াত শিবির৩নেতা কর্মী আদালতে আত্বসমর্পন করে। মামলায় এখন পলাতক রয়েছে জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খায়রল আনাম ও জামায়াতের সাবেক জেলা সহকারী সেক্রেটারী উপাধ্যাক্ষ আবু হেলাল সহ ২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ