• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাজার দখল মুক্ত করতে গিয়ে আসামী!

মামলাচিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী রমনা বাজার হাটসেটসহ বাজারটি জনস্বার্থে দখল মুক্ত করতে গিয়ে অপহরণ ও চাঁদাবাজী মামলার আসামী হলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ এলাকাবাসী। মামলা দায়ের করেই অভিযোগকারী গাঢাকা দিয়েছে।
জানা গেছে, ১৯৭২ সালে স্থানীয় মানুষের চাহিদার তাগিদে এলাকাবাসীর সহযোগীতায় রমনা ২ং ওয়াডে রমনা বাজার নামে একটি বাজার প্রতিষ্ঠিত করা হয়। এর পরপরই উক্ত এলাকায় বৃহত্তর পাট বিক্রয় ও ক্রয় কেন্দ্র গড়ে উঠে। পরে ১৯৮৫-৮৬ অর্থবছরে সরকারী ভাবে উক্ত বাজারে একটি হাটসেট গড়ে উঠলে বাজারটি আরো জমজমাট হয়ে উঠে। স্থানীয় মানুষজন তাদের প্রয়োজনীয় চাহিদা উক্ত বাজার থেকে মেঠাতেও সক্ষম হয়। ধিরে ধিরে বাজারটির নাম ডাক বেড়ে যায়। এর সাথে সাথে বছরে একবার মেলাও বসতে শুরু করে। প্রয়োজনের তাগিদে হাটসেট গড়ে উঠলেও অজ্ঞাত কারনে সরকারী ভাবে কোন গুরুত্ব না পাওয়ায় কতিপয় ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব দেখিয়ে তা দখল করে মুরগীর খামার দিয়ে হাটসেটটিও দখল করে নেয় এবং নিজেদের কাজে ব্যাবহার শুরু করে। অবশেষে আবারো এলাকাবাসী একজোট হয়ে হাটসেটটি দখল মুক্ত করে পুনোরায় বাজার গড়ে তোলেন। আবারো বাজারটি জমজমাট হয়ে উঠে। এরই জের ধরে দখলকারীদের ইন্ধনে এলাকার নুর ইসলাম অজ্ঞাত কারনে এলাকার বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান, শাহজাহান স্বপণ, সাংবাদিক আমজাদ হোসেন, সমাজসেবক আঃ রউফসহ ৯জনকে আসামী করে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অপহরণ ও চাঁদাবাজী মামলা দায়ের করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। মামলার ২নং আসামী বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন জনস্বার্থে কাজ করতে গিয়ে আজ আমরা মিথ্যা মামলার আসামী হয়েছি। তবে মামলার বাদী নুর ইসলামের সাথে একাধীক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার দেখা মেলেনি। এদিকে মামলার খবরটি এলাকায় পৌঁছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মামলার দায়েরের পর থেকে অজ্ঞাত কারনে বাদী আতœগোপনে চলে যাওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সাথে সাথে মিথ্যা ও হয়রানী মামলা তুলে নেয়াসহ বাদী ও স্বাক্ষীদের বিচারের দাবি তুলেছে এলাকাবাসী। বীরমুক্তিযোদ্ধা এছাহক আলী, বীরমুক্তিযোদ্ধা আঃ কাদের, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ এলাকাবাসী জানান ১৯৭২ সালে তৎসময়ের ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তির অর্থায়ানে ৭২ শতাংশ জমি ক্রয় করে বাজার গড়ে তোলা হয়। তারা আরো জানান কতিপয় স্বার্থনিশি মানুষ বাজারসহ হাটসেটটি দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করাসহ বর্তমানে বাজারের সাথে জরিত ব্যাক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা জানান বিষয়টি আমি শুনেছি এছাড়াও ইতি মধ্যে হাটসেটটিও দখল মুক্ত করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান বলেন অভিযোগ হয়েছে সকল বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ