• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত মাদ্রাসা ছাত্রী ৫ মাস পর উদ্ধার

উদ্ধাররাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দীর্ঘ পাঁচ মাস পর অপহরণ হওয়া অষ্টম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী আরেফা বেগম (১৩) কে বুধবার সন্ধ্যায় বগুড়ার বেতগাড়ী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে অপহরণকারীর মামা রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার এস আই শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বেতগাড়ী এলাকায় জনৈক জাহাঙ্গীর আলমের বাসা থেকে অপহরণ হওয়া মাদ্রাসা ছাত্রী আরেফা বেগমকে উদ্ধার পূর্বক ঘটনার সঙ্গে জড়িত মামলার প্রধান আসামী মজনু মিয়ার মামা রফিকুল ইসলামকে আটক করে বুধবার রাতেই রাজারহাট থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ০২-০৮-১৫ ইং ডাংরারহাট আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও মানাবাড়ী এলাকার আলফায উদ্দিনের কন্যা আরেফা বেগম সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা যাওয়ার পথে অপহরণকারীদের কবলে পড়ে। এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর পিতা আলফায উদ্দিন বাদী হয়ে পাড়ামৌলা এলাকার আহাম্মদ আলীর পুত্র মজনু (১৯) কে প্রধান আসামী করে দুই জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামীয় ৩/৪ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অপহরণের মামলা দায়ের করে।

কৃষিশ্রমে নারীদের মজুরী বৈষম্য নিরসনে সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়ন পরিষদের আয়োজনে কেয়ার বাংলাদেশ পাথওয়েজ প্রকল্পের উদ্যোগে কৃষিকাজে নারীদের অবদান ও কৃষিশ্রমে নারীদের ন্যায্য মজুরি প্রদানে জমির মালিকগণ একমত পোষন করে ঘোষণার জন্য একটি দৃষ্টান্তমূলক অনুষ্ঠান বুধবার ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান সহ. অধ্যাপক সাদেকুল হক নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ভারপ্রাপ্ত ইউএনও মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কেয়ার বাংলাদেশ পাথওয়েজ প্রকল্পের টিম লিডার তানভীন কাকলী, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন প্রমূখ। সভা শেষে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ