• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

র‌্যাবের হাতে দুই ডাকাত আটক

Rab-13_0নীলফামারীর : নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভুডুরদোলা নামকস্থানে নীলফামারীর র‌্যাব-১৩ সদস্যরা দুই ডাকাত সদস্যকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় এ রির্পোট লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৫০) র‌্যাবের মিডিয়া উইং সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেনি। তবে র‌্যাবের টিমটি অপারেশনে রয়েছে বলে জানান তারা।
এদিকে ওই এলাকার গ্রামবাসী জানায় ডাকাত ধরতে ঘটনার সময় দুপুর ১২টার পর নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। গ্রামের ভুডুরদোলা নামকস্থানে গুলির শব্দ পাওয়া যায়। এ সময় র‌্যাব সদস্যরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে দুই ভাই ডাকাত সদস্যকে।
কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াসাদ সাংবাদিকদের জানান বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার পূর্ব কালিকাপুকুর গ্রামের মৃত্যু কছির উদ্দিনের পুত্র ডাকাত সদস্য মোহাম্মদ আলী (৫০) ও তার ছোট ভাই আজাদ মিয়া (৪৩) ও দুই র‌্যাব সদস্য এসআই সোহান(৩১) ও এসআই রুস্তম আলী (৪১) শরীরে আঘাত জনিত আহত অবস্থায় আসে। তাদের চিকিৎসা প্রদান করা হয়। এরপর তারা ডাকাত দুইজন সহ হাসপাতাল ছেড়ে চলে যায়। এ সময় হাসপাতালে শতশত মানুষজন ভিড় করে ঘটনা প্রত্যক্ষ করেন।
এ ব্যাপারে কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানায়, র‌্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের পক্ষে সন্ধ্যা পর্যন্ত থানায় আনুষ্ঠাানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা মুঠোফোনে বিষয়টি অবগত করে বলেন অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ