সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পাবলিক টয়লেটে গাঁজা সেবনের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেললাইন সংলগ্ন গণশৌচাগার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের কাজীপাড়ার গফুরের ছেলে হালিম (২৪), হামিদুলের ছেলে সালমান শাহ (২২) ও আশরাফের ছেলে মামুন (২৮)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।