খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জেলার খানসামার পাকেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি অটিষ্টিক বিদ্যালয়ে ৬৮জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান এসব কম্বল বিতরণ করেন।
এ সময় আঙ্গারপাড়া ইউ’পি চেয়ারম্যান মোঃ মোস্তফা আহম্মেদ শাহ্, শিক্ষক নেতা আবু তালেব চৌধুরী, বিদ্যালয়টির সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক দয়াল চন্দ্র রায় সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।