• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনভোজনে মদপানে তিনজনের মৃত্যু

মৃত্যুনওগাঁ : নওগাঁর বদলগাছীতে বনভোজনে দেশীয় মদপান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন— উপজেলার এনাতেপুর গ্রামের সোলায়মান আলী (২৭), নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের হোসেন আলী (২৫) ও আব্দুল মজিদ (৩০)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার এনাতেপুর গ্রামে শুক্রবার রাতে ৮ জন মিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদপান করে সবাই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী ও বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনজন মারা যান। অসুস্থ পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ