• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

indexরাজশাহী : রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার রাজশাহীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ১৮ জানুয়ারি থেকে রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দুইদিন পর আজ শনিবার দুপুরে সুর্যের দেখা পাওয়া গেলেও শীতের তীব্রতা কমেনি। বিশেষ করে সকালে থমকে যায় নাগরিক জীবনযাত্রা।

শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। দিনমজুর শ্রেণির মানুষ রয়েছেন সীমাহীন কষ্টে। ভোর থেকে অনেকে খড়খুটো সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তীব্র শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমতে থাকে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, আজ শনিবার রাজশাহী অঞ্চলে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর সঙ্গে মৃদৃ শৈত্যপ্রবাহ বইছে। বেলা ১১টার দিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি  সেলসিয়াস। তবে বিকেলের পর থেকে তাপমাত্রা আবারও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ