• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়াশিং মেশিনে ৩৬২ কোটি টাকা!

uk woman_99754সিসি ডেস্ক: যুক্তরাজ্যের এক নারী লটারিতে ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা(১৩ মিলিয়ন পাউন্ড) জয়ী হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, লটারির টিকিটটিই তিনি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছেন। ভারতীয় বংশোদ্ভূত এক নাগরিকের দোকান থেকে তিনি লটারির টিকিটটি কেনেন।

নাতু প্যাটেল(৬৪) নামে ওই দোকানদার বিবিসিকে বলেন, লটারি জয়ী ওই নারী তার টিকিটটি ধুয়ে ফেলেছেন বলে আমাকে বলেছেন। তবে টিকিটটি অবস্থা খারাপ হলেও লেখা বুঝা যাচ্ছে। আমার মনে হয়, লটারি প্রতিষ্ঠান ‘ক্যামেলট’ কর্তৃপক্ষ টিকিট পরীক্ষা করে পুরস্কারের অঙ্কটি ওই নারীর কাছে হস্তান্তর করতে পারেন।

ক্যামেলট কর্তৃপক্ষ অবশ্য জয়ী টিকিটটি নিশ্চিত করেছেন। তারা ওই নারীকে ৩০ দিনের মধ্যে টিকিটসহ যোগাযোগ করার জন্য বলেছেন।

দেশটির জাতীয় লটারি কর্তৃপক্ষ এই বিষয়ে বলেছে, কেউ যদি মনে করে সে লটারিতে জয়ী হয়েছে এবং তার টিকিটটি হারানো গেছে, ধুয়ে ফেলেছেন, চুরি হয়েছে তাহলে ৩০ দিনের মধ্যে লটারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।  –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ