মাহবুবুল হক খান, দিনাজপুর : আদিবাসী জনগোষ্ঠী অত্যন্ত শান্ত প্রকৃতির। তাদের জীবনমান সমস্যাসঙ্কুল। যে কোন সামাজিক কাজ করতে বসে যায় তারা বৈঠকে। তাদের রয়েছে পারগানা পরিষদ। মাঞ্জিহদের নেতৃত্বে সমাধান করে নেয়। সংস্কৃতির বেড়াজালে তারা আবদ্ধ।
পরস্পরের প্রতি তারা শ্রদ্ধাবোধ প্রদর্শন করে। মানিয়ে চলতে হয় তাদের সমাজ-সংস্কৃতি ও সাংস্কৃতিক ভাবধারাকে। প্রতি বছর তারা আদিবাসী সংস্কৃতি মেলা করে থাকে। সবকিছু আঁকড়ে ধরে তারা তাদের জীবনকে অতিবাহিত করে।
অনেকে আর্থিক সংকটের জন্য তাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালাতে পারেন না। তাদের শিক্ষা, সংস্কৃতি, জীবিকা নির্বাহ ও জীবনমান উন্নত করতে সরকার বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মসূচী গ্রহন করে থাকে।
চিরিরবন্দর উপজেলার ৫৮টি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সাঁওতাল, মুসাহার, তুরী, ভুঁইয়া, ঘাটিয়াল, মুচি মিলে সর্বমোট ১৩ হাজার ৭৫৬ জন লোক বাস করে। বর্তমানে তাদের শিক্ষার হার ৩২ শতাংশ। সরকার গত ২০১৪-২০১৫ অর্থ বছরে শিক্ষাবৃত্তি সহায়তা ও ভ্যান বিতরণ প্রকল্পের মাধ্যমে ১১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেছেন। ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।
নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সরকার প্রতি অর্থ বছরে আর্থিক সহায়তা দিয়ে থাকে। আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব উদ্যোগে সঞ্চয়ীদল গঠন করে মুষ্ঠির চাল সংগ্রহ করে মাঞ্জিহ’র বাড়িতে জমা রাখে। যা ধর্মগোলা নামে পরিচিত।
বর্তমানে প্রতিটি উপজেলায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও আদিবাসীদের জীবনমান উন্নয়ন কল্পে কাজ করছে। ফুলবাড়ী উপজেলার মাসুদুর রহমান ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। শিক্ষাদীক্ষায় তারা অনেক এগিয়েছে। এখন আর আগের মতো তাদের দলবদ্ধভাবে পশুপাখি শিকার, মহিলাদের ধান কুড়াতে দেখা যায়না।
চিরিরবন্দর আদিবাসী সংগঠনের নেতা নির্মল সরেন, গুলজার সরেন, সুনীল বাসকে জানান, তারা সরকারীভাবে ব্যাপক সহযোগিতা পেয়ে থাকেন।
চিরিরবন্দরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে নশরতপুর রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) মাদরাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হামিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. রফিকুল ইসলাম, সহ-সুপার মো. নূরুল আলম, দাখিল পরীক্ষার্থী মোছা. পারভীন আক্তার, ১০ম শ্রেণির ছাত্রী মোছা. মোস্তাকিমা খাতুন, সমাজসেবক মো. মকবুল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সহ-সুপার মো. নূরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।