• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

Manabbandhan Picদিনাজপুর প্রতিনিধি : দেশের ৯৫ ভাগ শিক্ষক বে-সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত। এই বিপুল সংখ্যক শিক্ষকদের বাদ দিয়ে এবং তাদের রাস্তায় দাড় করিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। সোনার বাংলা গড়তে হলে সবার আগে শিক্ষকদের উন্নয়ন করতে হবে। তাই অবিলম্বে শিক্ষকদের জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্ত করে তাদের রাস্তা হতে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করুন। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবী আদায় করা হবে।
সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সগকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে শিক্ষক নেতারা এ দাবী জানান। বে-সরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিনা শর্তে পে-স্কেলে অন্তর্ভূক্তির দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে সভাপত্তিব করেন ও বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. কাজী আব্দুর রহিম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মুখলেসুর রহমান, কর্মচারী ফেডাশেন নেতা গোলাম মওলা, শিক্ষক নেতা অধ্যাপক মো. আব্দুল মালেক, মো. আশরাফুল ইসলাম, মো. রোস্তম আলী, মো. জিয়াউর রহমান জিয়া, মাহমুদুল হাসান, মো. মিজানুর রহমান প্রমূখ। মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।  এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৮ পেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। এর মধ্যে দাবী না মানলে আগামী ১৫ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হবে এবং ২৭ মার্চ ঢাকায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ