• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের তালেবান নেতা নিহতের দাবি

taleban1453786655আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন হামলায় পাকিস্তান তালেবানের শীর্ষ নেতা নিহত হয়েছেন। আফগানিস্তানে পরিচালিত ওই হামলায় তেহরিক-ই তালেবান নেতা মোল্লা ফয়জুল্লাহ নিহত হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আফগানিস্তানে মোল্লা ফয়জুল্লাহর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বাড়িতে থাকা ফয়জুল্লাহ নিহত হয়েছে। তবে এর আগেও ফয়জুল্লাহ নিহত হয়েছিল বলে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয়েছিল।

গত বছর মার্চে প্রকাশিত খবরে জানানো হয়, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় বিমান ও স্থল হামলায় নিহত হয়েছেন ফয়জুল্লাহ। তবে পাকিস্তান তালেবান ওই খবরকে ভিত্তিহীন বলে দাবি করে। সেই সঙ্গে তারা জানায়, তাদের নেতা বহাল তবিয়তেই রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ