• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের চতুর্থ তলার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. জিল্লুুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র শাহজাহান আলী সরকার পুতু, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম, পার্বতীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রসুল মন্টু প্রমূখ।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর দিয়ে প্রথম পর্যায়ে দ্বিতল ভবন নির্মাণ করা হবে এবং পরবর্তীতে চতুর্থতলা নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ের দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হচ্ছে  ১কোটি ৩৪লাখ ৪৭হাজার ৭৯টাকা। ভিত্তিপ্রস্তর উদ্ভোধন কালে কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী, দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ