• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে- জেলা পরিষদের প্রশাসক

দিনাজপুরদিনাজপুর প্রতিনিধি : গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তবে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা যাবে। আমাদের মনে রাখতে হবে, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাই এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকেলে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী এসব কথা বলেন।
চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র সভাপতি মো. মোসাদ্দেক হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বরীন্দ্র নারায়ন ভট্টাচার্য, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জহির শাহ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ঈদগাহবস্তি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শামসুদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ নেতা মাওঃ আকরাম আলী, মো. রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ্যাড. জাকির হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথির অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ