• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

বেবী নাজনীনের বাবা মনসুর সরকার আর নেই

বেবীবিনোদন ডেস্ক : বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ওস্তাদ মনসুর সরকার আর নেই। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা।
২৬ জানুয়ারি রাত ৯টার দিকে ধানমণ্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সুরের সাধক। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর সরকার মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্বনামধন্য এ বংশীবাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের ব্যক্তিরা।
দেশের সংগীতাঙ্গনে মরহুম মনসুর সরকার ছিলেন চির উজ্জল তারা। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশীর সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত করতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশে সংগীতাঙ্গনে গভীর শোকের নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ