• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

সিনেমার টিকিট বিক্রি করবেন সানি লিওন

সানি লিওনবিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা মাস্তিজাদে’র প্রচারণা নিয়ে। সিনেমার প্রচারণায় যা যা প্রয়োজন সবই করছেন তিনি। এবার প্রচারণার জন্য সিনেমার টিকিট বিক্রেতার আসনেও বসছেন এ অভিনেত্রী।
আগামী ২৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে মাস্তিজাদে। বিষয়টি মাথায় রেখে আজ ২৮ জানুয়ারি ভারসোভার পিভিআর আইকন এবং বান্দ্রার গায়েতি গ্যালাক্সি সিনেমা হলে টিকিট বিক্রি করবেন সানি।
এদিকে জানা গেছে, খবরটি প্রকাশের পর থেকেই সানির হাত থেকে টিকিট নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই।
মাস্তিজাদে সিনেমাটির পরিচালনা করেছেন মিলাপ জাভেরি। প্রযোজনা করেছেন প্রীতিশ নন্দী এবং রঙ্গিতা নন্দী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর, সানি লিওন ও বীর দাশ। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে রিতেশ মুখকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ