• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দন্ড

ভ্রাম্যমান-আদালতডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে লিমন হোসেন(১৮) নামে এক যুবকের ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভুমি) মিল্টন চন্দ্র রায় জরিমানার টাকা আদায় করেন। দন্ডপ্রাপ্ত লিমন ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিঁতপাড়া সর্দাপাড়া গ্রামের মৃত. নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গয়াবাড়ি স্কুল এ্যান্ড কলেজের এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো লিমন। মঙ্গলবার বিকেলে ওই মেয়ের বাড়িতে গিয়ে আবারো উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বুধবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তার ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদন্ড প্রদান করেন।
ডিমলা থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, জরিমানার টাকা পরিশোধ করায় ছেড়ে দেয়া হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ