• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

বাংলাসিসি নিউজ : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ সাল ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ। ১০ ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবি আলতাফ হোসেন। কথাসাহিত্যে এ পুরস্কার পেয়েছেন শাহীন আখতার। প্রবন্ধসাহিত্যে যৌথভাবে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আবুল মোমেন ও আতিউর রহমান। এ ছাড়া গবেষণায় অধ্যাপক মনিরুজ্জামান, অনুবাদে আবদুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদ, আত্মজীবনীতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন সুজন বড়ুয়া।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ ও ড. মোহাম্মদ মিজানুর রহমান।
পুরস্কারের বিচারে এবার ২৫ বিশিষ্ট জনের জুরি বোর্ড গঠন করা হয়েছিল, যারা প্রত্যেকেই ইতোপূর্বে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত। তবে চূড়ান্ত নাম ঘোষণা করেছেন ৫ জন। তারা হলেন- সৈয়দ আবুল মকসুদ, রামেন্দু মজুমদার, ড. করুণাময় গোস্বামী ও ফখরুল আলম। বিচারক কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক হায়াৎ মামুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ