• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর আর নেই

লালমনিরহাট: লালমনির133056_1হাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা সাত বারের নির্বাচিত সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান (৭৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর চারটার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রবীণ এ নেতার মরদেহ নিজ এলাকা লালমনিরহাটে নিয়ে আসা হবে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।

তিনি বলেন, ‘বিকেলের মধ্যে মরদেহ আদিতমারীতে আনা হবে। এরপর আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সময় ও দাফনের স্থান পরে জানানো হবে।’

মজিবর রহমানের মেজ ছেলে শামীম কামাল হলেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সরওয়ার ও বড় ছেলে মোস্তাকজামান বাবলু একজন সফল ব্যবসায়ী।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ