• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিরলে গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যাদিনাজপুর প্রতিনিধি : বিরলে ট্রেনের নীচে ঝাপ দিয়ে পারুল বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কলেজপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
শনিবার (৩০ জানুয়ারী) সকাল পৌনে ১০টায় দিনাজপুর-ঠাগুরগাঁও রেলপথের বিরল উপজেলার কাঞ্চন রেল স্টেশনের পশ্চিমে উত্তর বহলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. জিয়াউল হক জিয়া জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী কাঞ্চন ট্রেনের নীচে কাটা পড়ে গৃহবধূ পারুল বেগম নিহত হয়েছেন। সকাল আনুমানিক ৯ টা ৫০ মিনিটের সময় বিরল উপজেলার কাঞ্চন রেল স্টেশনের নিকট উত্তর বহলা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে গৃহবধূ ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ