সিসি নিউজ : সৈয়দপুরে অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের আধুনিক প্লাজা মার্কেটস্থ নিউজ পোর্টাল সিসি নিউজ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় ওই কমিটি গঠন করা হয়।
সৈয়দপুর অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক ও সিসি নিউজ ২৪ ডটকমের সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্য বৃন্দ। সভা শেষে আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মোঃ জহুরুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয়নাল আবেদীন হিরো। কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক, সহ-সাধারণ সম্পাদক এম.কে. আনোয়ার মুন্না, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন রকি, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক শাহিদুল সরকার দুলাল, আইটি বিষয়ক সম্পাদক মাহমুদ জামান শোভন, কার্যকরী সদস্যরা হলেন শেখ রোবায়েতুর রহমান, সাইফুল ইসলাম পলাশ ও শাহাবাজ উদ্দিন সবুজ । সভায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় কমিটির সম্মনয়ক জসিম উদ্দিন কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে ।