• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন বেতনে করের আওতায় লক্ষাধিক সরকারি কর্মকর্তা

রাজস্ব বোর্ডসিসি ডেস্ক: নতুন পে-স্কেলে বেতন বাড়ার কারণে নতুন করে আয়করের আওতায় আসছেন প্রায় দেড় লাখ সরকারি কর্মকর্তা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে, আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে  কমবেশি ১ লাখ ৩৫ হাজার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা আয়করের আওতায় আসছেন। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নতুন পে-স্কেলে বেতন বাড়ার কারণেই ওই সকল কর্মকর্তাকে আগামী অর্থবছর থেকে আয়কর পরিশোধ করতে হবে।

এনবিআর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নতুন পে-স্কেল-২০১৫ অনুসারে প্রথম শ্রেণির আরো ৬৫ হাজার কর্মকর্তা নবম গ্রেডে বেতন পাবেন। ৭০ হাজার দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা যারা ১০ গ্রেডে বেতন নেবেন তারাও আয়করের আওতায় আসছেন। কারণ তাদের বেতন করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা অতিক্রম করবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের জানুয়ারি থেকে নতুন পে-স্কেলে বেতন পাওয়া শুরু করেছেন। যদিও তাদের বেতন ২০১৫ সালের জুলাই থেকে কার্যকর করা হয়েছে। সে হিসেবে তারা পাওনা বেতন তুলতে পারছেন।

সূত্র আরো জানায়, বর্তমানে ৭৫ হাজার প্রথম শ্রেণির কর্মকর্তা মূল বেতন, বোনাস ও উৎসব ভাতায় আয়কর দিচ্ছেন। যদিও বেতনের সঙ্গে যে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা পাচ্ছেন তা আয়করের বাইরে রয়েছে।

নতুন পে-স্কেলে প্রথম শ্রেণির কর্মকর্তারা চাকরি জীবনের শুরুতেই ২২ হাজার টাকা মূল বেতনে কাজ শুরু করবেন। অন্যদিকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ১৬ হাজার টাকা বেসিকে কাজ শুরু করবেন। এর সঙ্গে বোনাস, উৎসবভাতা যোগ হবে। তবে দ্বিতীয় শ্রেণির যেসব কর্মকর্তার বেসিক বেতন ১৮ হাজারের বেশি হচ্ছে তারাই আয়করের আওতায় আসছেন।

এনবিআরের তথ্য অনুসারে, বর্তমানে ১ লাখ ৩৯ হাজার ৮১৭ জন প্রথম শ্রেণির কর্মকর্তা ও ১ লাখ ৪২ হাজার ৭৬৩ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা আছেন।

এনবিআর সূত্র জানায়, এনবিআর থেকে ইতিমধ্যে তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়টি পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থবিভাগকে প্রদেয় বেতন থেকে আয়কর কেটে নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।

সূত্র আরো জানায়, এই খাত থেকে ঠিক কী পরিমাণ আয়কর আসবে, সে বিষয়ে এখনও এনবিআরের কাছে সুনির্দিষ্ট হিসাব নেই। তবে নতুন পে-স্কেল অনুসারে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের কাছ থেকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা আয়কর আদায় করা সম্ভব হবে। এর মধ্যে যারা ঢাকায় আছেন, তাদের কাছ থেকে ৫ হাজার, চট্টগ্রামে ৪ হাজার ও অন্যান্য এলাকায় যারা বাস করছেন, তাদের কাছ ‍থেকে ৩ হাজার টাকা আয়কর আদায় হবে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক হিসাবে নতুন পে-স্কেলে প্রথম শ্রেণির ৬৫ হাজার কর্মকর্তা ও দ্বিতীয় শ্রেণির অন্তত ৭০ হাজার কর্মকর্তা আয়করের আওতায় আসছেন। কারণ তাদের সবারই বেতন করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা অতিক্রম করবে। তবে ঠিক কতজন কর্মকর্তা আয়করের আওতায় আসছেন, এর সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই।

তিনি বলেন, রাজস্বের আওতা ‍বৃদ্ধি করতে একই সঙ্গে এনবিআর সরকারি ও বেসকারি ‍চাকরিজীবীদের কাছ থেকে একই হারে আয়কর আদায়ের ওপর জোর দেওয়া হচ্ছে।

২০১০ সাল থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর আয়কর দিতে হচ্ছে। এর আগে সরকারি চাকরিজীবীদের আয়কর সরকার পরিশোধ করত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ