• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুর রেলওয়ে কারখানার নয় হাজার শ্রমঘণ্টা অপচয়

কারখানাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরে শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে সৈয়দপুর রেলওয়ে কারখানার নয় হাজার শ্রমঘণ্টা অপচয় হয়েছে।
রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ-ব্যবস্থা ভেঙে পড়ায় সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ফলে ওই রেলওয়ে কারখানার শ্রমিকেরা সারা দিন অলস সময় পার করেন। কারখানায় প্রতিদিন একটি রেলকোচ (যাত্রীবাহী) ও একটি ওয়াগন (মালবাহী) মেরামতের লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় তা মেরামত করা সম্ভব হয়নি। বিদ্যুৎ না থাকায় কারখানার ২৮টি উপকারখানা (শপ) সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এ ছাড়া কারখানার ১ হাজার ৫০০ শ্রমিক তাঁদের কর্ম সময়ের ছয় ঘণ্টা বিদ্যুৎ না পাওয়ায় নয় হাজার শ্রমঘণ্টা অপচয় হয়েছে।
রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, বিদ্যুৎ না থাকায় প্রতিটি শপে উৎপাদন ব্যাহত হয়েছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই পিডিবি ওই দিন তাঁদের কারখানায় বিদ্যুৎ-সুবিধা দেয়নি।
সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘শহরের মেইন সাব-স্টেশনে নিয়মতান্ত্রিকভাবে (রুটিন) মেরামত কাজ করা হচ্ছিল। গত শুক্র ও গতকাল শনিবার ওই মেইনট্যানেন্স কাজ করেছি। এ জন্য শহরে বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখা যায়নি। এ নিয়ে আমরা মাইকে পূর্বঘোষণা দিয়েছি।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, আগে সৈয়দপুর রেলওয়ের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। তখন এমন সমস্যা হয়নি। গতকাল বিদ্যুৎ না থাকায় রেলওয়ের অনেক ক্ষতি হয়েছে।

উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ