• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

Accident1454230518মুন্সীগঞ্জ  : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালি এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন।

নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হাসান জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন লৌহজংয়ের আজহার (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম। আহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আজহারের বোন রহিমা বেগম (৩৫) মারা যান। বাকি আহত আটজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ