• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭

নির্বাচনসিসি নিউজ: দেশে ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২০১৫ সালের হালনাগাদে নতুন ভোটার হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন।এদের মধ্যে পুরুষ ভোটার ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।

রোববার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসব নতুন ভোটারসহ বর্তমানে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০.৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯.৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

আগের তালিকা থেকে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে । এদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ