• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিটিসিএল সার্ভারে ত্রুটির কারণে বহু সাইট খুলছে না

সিসি ডেস্ক, ২৮ আগষ্ট ।। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটির কারণে দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বেসরকারি অনেক ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

বিটিসিএল নিয়ন্ত্রিত সার্ভারগুলো হচ্ছে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি ও ডট বাংলা। বৃহস্পতিবার দুপুর থেকে এই তিন ডোমেইনের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়াও শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, সংবাদ সংস্থা ইউএনবিসহ বেসরকারি বহু ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তিনি নিজেও তার মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। এর কারণ কী তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটির কারণেই এ বিপর্যয় দেখা দিয়েছে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন জানান, সার্ভারে ত্রুটির কারণে এই সাময়িক সমস্যা দেখা দিয়েছে। বিটিসিএলের কারিগরি টিম কাজ করছে। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ