• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

133265_1চট্টগ্রাম: চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

মহানগরীর চকবাজার এলাকার ইয়াজদান মার্কেটের ‘আলেয়া ক্রোকারিজ এন্ড গিফট’ দোকানের সামনে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকোরিয়া উপজেলার ডুলাহাজরা বাগুলাবাজার এলাকার সুলতান আহমেদের ছেলে জসিম উদ্দীন (৩১) ও টেকনাফের ডেলপাড়া এলাকার মো. আলীর ছেলে মো. হোসেন (৪৮)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) (এএসপি) আমিরুল্লাহ জানান, চকবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ