• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে হাফপ্যান্ট বাহিনীর ৪ সদস্য আটক

pic. (1)ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ দেশিয় অস্ত্রসহ হাপপ্যান্ট বাহিনীর ৪ ডাকাতকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে পৌর শহরের বেগমপুর মোড় থেকে পুলিশ ওই ৪ ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সতপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৪০), আফজাল হোসেন (৩৫) এবং আব্দুর রাজ্জাক (৩২) এবং পাবনা জেলার চাটমোহর থানার ঘাসিখোলা গ্রামের মৃত বাহদুরের ছেলে মো. মতিয়ার রহমান (৪০)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান  জানান, শনিবার দিবাগত রাতে হাফপ্যান্ট বাহিনীর একদল ডাকাত বিরামপুরে ডাকাতি করতে বেগমপুর মোড়ে সমবেত হওয়ার খবরের ভিত্তিতে হাফপ্যান্ট পরা অবস্থায় চারজনকে আটক করে। আটবেগমপুর মোড় থেকে ওই চার ডাকাতকে আটক করে। আটকৃতদের কাছ থেকে চাকু, লোহার হাতলসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করে।
ঘটনায় পুলিশের এসআই শাহ আলম বাদী হয়ে মামলা করেছে। আটককৃতদের রোববার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিরুজ্জামান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ