ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সাজাপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী হলো ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের নারায়ন ভুইমালীর ছেলে নবমুসলিম সাইফুল ইসলাম (৩৫)। নীলফামারীর ডিমলা উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন চন্দ্র রায় তাকে ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তকে আজ সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উক্ত গাঁজা ব্যবসায়ী ডিমলা উপজেলা পরিষদ চত্বরের কাছে গাঁজা বিক্রির সময় হাতে নাতে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে এ সাজা দেন। হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে ।