• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে অগ্নিকান্ডে ওষুধের দোকান ভস্মিভূত

অগ্নিকান্ডবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ভয়াবহ এক অগ্নিকান্ডে ওষুধের দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে করে নগদ টাকা, কম্পিউটার, মোবাইলফোন ও ওষুধপত্রসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরকারের বাজারে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম ও এলাকাবাসী জানান, দোকানের মালিক রোস্তম আলী রোববার রাতে দোকানদারী শেষে ওষুধের দোকান বন্ধ করে পার্শ্ববর্তী মহিদীপুর গ্রামে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। তিনি বাড়ীর কাছাকাছি পৌছিলে আধা ঘন্টার ব্যবধানে তার দোকানে ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয়। তিনি লোকজনের সোরগোল শুনে দোকানের সামনে দৌড়ে এসে দেখেন তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আশেপাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। সংঘটিত এই অগ্নিকান্ডে ওষুধের দোকানের কাজে ব্যবহৃত কম্পিউটার, নগদ ২৫হাজার টাকা, ওষুধপত্র ও মোবাইল ফোনসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে, ওষুধের দোকান মালিক রোস্তম আলী জানান, একটি মহল দীর্ঘদিন ধরে আমার ব্যবসার প্রতিষ্ঠানকে কুনজরে দেখে আসছেন। ওই মহলটিই আমাকে সর্বশান্ত করার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে এই প্রতিষ্ঠানটি তিলে তিলে দাড় করেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা কয়েক মিনিটের মধ্যেই আমার সব স্বপ্ন পুড়ে ছাই করে ফেলেছে। তবে কোন ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার না থাকার কারণে তিনি তাদেরকে জানাতে পারেনি বলে স্বীকার করেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কমল কুমার ঘোষ জানান, ক্ষতিগ্রস্থ ওই দোকানদার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে আমাদেরকে ক্ষয়ক্ষতির বিবরণ জানালে আমরা জেলা ত্রান ও দুর্যো মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি বরাবর সাহায্যের আবেদন করব। বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি মোস্তাফিজার রহমান বলেন, এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ