• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

133354_1গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ম্যাটেক্স পোশাক কারখানার অষ্টম তলায় আগুন লাগে। আগুনে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকার ম্যাটেক্স পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে, রাজধানীর উত্তরা, গাজীপুর, শ্রীপুর, টঙ্গী ও জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, কেউ হতাহত হয়েছেন কি-না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ