সিসি নিউজ: দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার অনলাইন প্রেসক্লাব সদস্যের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোয় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব খাজানুর হায়দার লিমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের রংপুর বিভাগের সমন্বয়ক ও বনপার রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক জসিম উদ্দিন ও নিউজ ডাইরী ডটকম ও অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রিয় সদস্য মাহমুদুল হক মানিক। বক্তব্য রাখেন আলোছায়া ডটকমের সম্পাদক ওহেদুল ইসলাম ডিফেন্স, এম কে টেলিভিন ডটনেট’র সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি হাবিব ইফতেখার, মানবকথা ডটকম’র সম্পাদক রোকুনুজ্জামান বাবুল, মুক্তিনিউজ ২৪ ডটকম’র সম্পাদক মোস্তাকিম সরকার, জলঢাকা অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব শাহজাহান বাদশা, সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পীরগঞ্জ নিউজ’র সম্পাদক বজলুর রশিদ, পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহতেশাম এমরান ও মোহনা টিভির ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গির হোসেন প্রমুখ ।