• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবদুল্লাহ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস খাদ্যমন্ত্রীর

abdullah1454484568সিসি নিউজ: স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তিনি বুধবার সকালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে আবদুল্লাহর বাড়িতে যান।

এ সময় তিনি আবদুল্লাহর বাবা-মার সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বাস দেন, আগামী ৩/৪ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করা হবে।

এদিকে আবদুল্লাহকে অপহরণের ঘটনায় করা সাধারণ ডায়েরিকে (জিডি) মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং আটক চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে আজ সকাল থেকে বিক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার সন্দেহভাজন মূল হোতা মোতাহারকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছে। ঘটনার পর থেকে মোতাহার পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ ছিল। তাকে খোঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণ করা হয়েছে বলে বলা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। আবদুল্লাহর পরিবার মুক্তিপণ হিসেবে দুই দফায় দুই লাখ টাকা দেয় অপহরণকারীদের। তবে টাকা নিলেও শিশুটিকে ফেরত দেয়নি অপহরণকারীরা। পরে গতকাল মঙ্গলবার  আবদুল্লাহদের প্রতিবেশী মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর তার গলিত লাশ পাওয়া যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ