চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়া উপজেলার ওমখালী এলাকায় বোনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মুহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নুরুল আমিন। তিনি বর্তমান পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান রাইজিংবিডিকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ওমখালী এলাকায় ২০০৮ সালের ২৬ নভেম্বর বোন জাহানারা বেগমকে হত্যা করে নুরুল আমিন। এ ঘটনায় জাহানারার মেয়ে কোহিনুর বেগম একটি মামলা দায়ের করেন। পরে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নুরুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।