• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলভুক্ত আড়াই হাজার শিক্ষককে নিয়োগের নির্দেশ

হাইকোটসিসি নিউজ: সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে পুলভুক্ত প্রায় আড়াই হাজার জনকে নিয়োগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার এ-সংক্রান্ত ৭২টি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।

রিট আবেদনকারীদের আরেক আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ২০১১ সালে দেশের ৬১টি জেলায় সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই পদে লিখিত পরীক্ষায় প্রায় ১১ লাখ পরীক্ষার্থী অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২৭ হাজার ৭২০ জনকে চূড়ান্ত করা হয়। এঁদের মধ্য থেকে ওই সময় ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১৫ হাজার ১০৯ জনকে পুলভুক্ত করে ছয় মাসের জন্য ছয় হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়।
২০১৪ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবার নতুন করে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তখন পুলভুক্ত প্রায় আড়াই হাজার সহকারী শিক্ষক ৭২টি রিট আবেদন করেন। এসব আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ