• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

সংঘর্ষহবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার জগদিশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন- রুকেয়া বেগম (২২) ও আাব্দুল জলিল (২৮)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর লাশ উদ্ধার করে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার এসআই আবুল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্রো মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব।

এরই জেরে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রুকেয়া বেগম ও জলিল মিয়া নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন।

গুরুতর আহতদের হবিগঞ্জ সদর, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই আবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ