• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

চ্যালেঞ্জিং চরিত্রে রাইমা !

রাইমাবিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড-টালিউড অভিনেত্রী রাইমা সেন এবার অভিনয় করছেন এক যৌনকর্মীর চরিত্রে। ডি সত্যম পরিচালিত রাইমার এই নতুন ছবিটির নাম ”বলিউড ডায়রিজ়।” ছবিতে রাইমার চরিত্রটি এক যৌনকর্মীর। যিনি কলকাতায় থাকেন এবং একদিন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। জানা গেছে পুরো ছবিটির শুটিং রিয়েল লোকেশনে হবে। যেমন রাইমার কিছু শট সোনাগাছিতে ছিল। তাই সোনাগাছিতেই সেই দৃশ্যগুলি শুট করেছেন পরিচালক। এ প্রসঙ্গে রাইমা বলেছেন,”এই ছবিটির কাহিনী হৃদয় ছুয়ে যাবার মতো। আর আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তবে আমার ধারনা এই ছবিটি দর্শকদের মন ছুয়ে যাবে।” এই ছবিটিতে রাইমা ছাড়াও আরও অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী, করুণা পান্ডা, বিনীত সিং ও সেলিম দিওয়ান। আসছে ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ