• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

শিক্ষা সপ্তাহদিনাজপুর প্রতিনিধি: “মানসম্মত শিক্ষা জাতীয় প্রতিজ্ঞা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শিক্ষার‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে শিক্ষা র‌্যালী বের হয়। র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। র‌্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, পুলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইখতিয়ার হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও ছাত্রছাত্রীবৃন্দ।
দ্বিতীয় পর্বে সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান। সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল করিম’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বালুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সেতারা বেগম ও উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আফরোজ প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

দিনাজপুরে ডিজিটাল সেবা প্রদানে জেলা শিক্ষা অফিস চ্যাম্পিয়ন
দিনাজপুরে ডিজিটাল সেবা প্রদানে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ে গুরুত্বপূর্ন অবদান রাখায় জেলার সেরা সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দিনাজপুর জেলা শিক্ষা অফিস চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে গত ২৭ ও ২৮ জানুয়ারি দিনাজপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা শিক্ষা অফিসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ডিজিটাল মেলার সমাপনী দিনে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেনের হাতে সনদপত্র প্রদান করেন।
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জানান, জেলার প্রায় সহস্্রাধিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্্রাসা) প্রায় ১৬ হাজার শিক্ষক-কর্মচারীর আর্থিক সুবিধাদি, নতুন এমপিওভুক্তি, টাইম স্কেল, উচ্চতর স্কেল, বিএড স্কেল, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা স্কেল  ইত্যাদি কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিষ্পত্তি করে থাকেন। তিনি জানান, দিনাজপুর জেলার ৭৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণী পাঠদান কার্যক্রমে অনলাইন ডেসবোর্ড’র মাধ্যমে মনিটরিং করা হয়।
এছাড়াও অনলাইনে ইএমআইএস সেল-এ সংরক্ষিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত বিশ্লেষণ ও হালনাগাদকরণ সেবা প্রদান করা হয়। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সেবা প্রদানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-শিক্ষিকাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গত ২০১৫ সালে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।

হাবিপ্রবিতে শুক্রবার থেকে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ।
এ প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে মেয়েদের ৬টি দল রয়েছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ