বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ৭১এ যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিল । কোন দিনও তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে না।
বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। ওয়ার্কার্স পার্টি বীরগঞ্জ উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাধীনতার পর থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিশ্বে জঙ্গীবাদের মদদ দাতা হিসেবে পরিচিতি পেয়েছে। এখন তারাই আবার বাংলাদেশে জঙ্গী আছে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, দেশী বিদেশী মদদে বাংলাদেশে জঙ্গীবাদী ও মৌলবাদী মাথা চাড়া দেওয়া চেষ্টা করেছে। দেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরী করতে বিদেশীদের উপর হামলা, মসজিদ মন্দিরে হামলা শুরু হয়েছিল। কিন্তু সরকার তা দমনে সফল হয়েছে।
মেমন বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বৈষম্য দুর করতে হবে। কৃষক, শ্রমিক, ভূমিহীন এবং আদিবাসীদের অধিকার বাস্তবায়ন করতে না পারলে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না।
তিনি বলেন, যদি তাদের বঞ্চিত করা হয়। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য না দেওয়া হয়। তাহলে আমাদের দেশের অর্জিত সকল সফলতা ম্লান হবে। দেশের একটি অংশকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ কারণে ভূমিহীন খাস জমি এবং প্রকৃত মৎস্যজীবিদের সরকারী জলাশয়গুলি বরাদ্ধ দিতে হবে।
মন্ত্রী বলেন, পাকিস্তানীরা আমাদের উপর নির্যাতন চালিয়েছিল। তারা আমাদের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করেছিল। এখন আদিবাসী ও সংখ্যালঘুদের জমি দখল করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু আদিবাসী ও সংখ্যালঘুদের রক্ষা করতে না পারলে সেই সংগ্রামের সফলতা আসবে না।
তিনি আরও বলেন, এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত জোট সরকারের আমলে তার এক ভাগো হয়নি। দেশ এগিয়ে চলছে। দেশের মানুষের উন্নয়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মানুষ আবার ঐক্যবদ্ধ হতে হবে। যেন কোন ভাবেই বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে না পারে।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, ঠাকুরগাঁও-০৩ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ইয়াছিন আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় সদস্য ও দিনাজপুর পৌর সভার সাবেক চেয়াম্যান মোসাদ্দেক হোসেন লাবু, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, জাতীয় আদিবাসী সমিতির দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক রবীণ হেমরম, বীরগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মোঃ সোলাইমান আলী, বীরগঞ্জ উপজেলা মৎস্য সমিতির সভাপতি নরেন দাশ, যুব মৈত্রী কেন্দ্রিয় সদস্য মোঃ আলমগীর প্রমুখ।
এর পুর্বে মন্ত্রী বীরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।