• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ বাহিনীতে এখন সংস্কার প্রয়োজন

নওশাদ।। নওশাদ আনসারী ।। পুলিশের দেওয়া আগুনে দগ্ধ হয়ে গরীব অসহায় চা বিক্রেতার মৃত্যুর খবর টিভি চ্যানেলের টপ নিউজ হিসেবে প্রচারিত হতে দেখেছেন, দেখতেছেন যে গরীব অসহায় চা বিক্রেতার কাছে চাদার টাকা না পেয়ে পুলিশের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতা বাবুল মাতুব্বরের মৃত্যু হয়েছে।
কিছুদিন আগেও পুলিশের ন্যাক্কারজনক কান্ড’ দেখেছে দেশবাসী, ব্যাংক কর্মকর্তাকে নাজেহাল, ঢাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে হেনেস্থা কিন্তু আর কত?
একটি দৈনিক পত্রিকায় পড়েছিলাম “মাছের রাজা ইলিশ আর দেশের রাজা এখন পুলিশ” এর বাস্তবতা প্রমাণ করে দিয়েছে কিন্তু পুলিশ। অথচ আমাদের সৈয়দপুরে কিছুদিন আগে থানা থেকে শহর জুড়ে লিফলেট বিতরন করা হয়েছিল যে সন্ত্রাস,অন্যায় হলে এইসব নম্বরে কল করে পুলিশকে সহায়তা করুন এখন বলুন পুলিশের এসব কান্ড দেখে আমরা কিভাবে সাহায্য করবো? আমরাতো মুখিয়ে আছি আপনাদের সহায়তা করার জন্য কারন আপনাদের লিফলেটে দ্ওেয়া আপনাদের উদ্দেশ্য পবিত্র কিন্তু কাজ কি পবিত্র হচ্ছে??
দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সরকারের সফলতায় কলংকের দাগ লাগানো এই পুলিশ কর্মকতাদের ছাড় দিলে এর মাসুল পরে কিন্তু সরকারকেও বহন করতে হবে। হয়তো আজ সরকার পুলিশ সামলাচ্ছে, ছাড় দিলে কাল পুলিশ আপনাদের সামলাবে। কি তাজ্জাব ঘটনা, সামান্য একটি চা বিক্রেতার কাছে চাঁদা দাবী? আর না দিলে আগুন? বাহ তাহলে দেশে কি পুলিশের অপর নাম চাঁদাবাজ,সন্ত্রাসী?
সবচেয়ে হাস্যকর কি জানেন যখন জনগন এর প্রতিবাদ করে, পুলিশের নেগেটিভ চিত্র যখন সামনে আসে তখন তদন্ত কমিটি করে তাদের মহাআরামের শাস্তি দেওয়া হয়.. সাময়িক বহিস্কার অথবা প্রত্যাহার।
মানে কি জানেন? তোমরা বাড়ীতে থাকো বেতন কিন্তু ঠিকি পাবা। তাহলে বলুন যখন আগুন ঢেলে হত্যার মত অপরাধেও পুলিশকে জেল যেতে হয় না সে দেশে ন্যায় বিচার গরীবরা কার কাছে পাবে?? পুড়িয়ে হত্যার মত অপরাধেও পুলিশকে জেলে জেতে হল না এটা কি একজন নাগরিক হিসেবে মেনে নেওয়া যায়?
বাংলাদেশের জন্মকাল থেকে আজ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে এখনকার সময়েই। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিদেশে আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে তখন সেই সম্মানে দাগ লাগানো এইসব পুলিশকে প্রশ্রয় দেওয়া হবে দুধ কলা খাইয়ে বাড়ীতে সাঁপ পোষার সামিল।
তাই দেশের উজ্জল ভবিষ্যতের জন্য, অচিরেই পুলিশ বাহিনীতে থাকা ডাকাত নামাক পুলিশদের প্রত্যাহার করে পুলিশের প্রকৃত মর্যাদা আবারো ফিরিয়ে আনতে অচিরেই পুলিশ বাহিনীতে সংস্কার প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ