আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমাণ্ডু একটি মধ্যমমানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৫।
শুক্রবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও নেই।
এর আগে গত এপ্রিল মাসে নেপালে স্মরণকালের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় চার হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।