• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত চার পুলিশ সদস্য উদ্ধার

পুলিশনোয়াখালী: নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের চার সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে লক্ষ্মীপুরের রামগতি এলাকার তৌহিদুল ইসলাম সুমন চেয়ারম্যানের বাহিনীর সদস্যরা শনিবার সকালে তাদের অপহরণ করেছিল বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

তিনি জানান, শনিবার সকাল ১১টার দিকে হাতিয়ার বয়ারচর ট্যাঙ্কিবাজারে ভোটার হালনাগাদ কাজে সহযোগিতার সময় চার কনস্টেবলকে অপহরণ করা হয়। লক্ষ্মীপুরের রামগতি এলাকার চিহ্নিত তৌহিদুল ইসলাম সুমন চেয়ারম্যানের বাহিনীর সদস্য খালেক ডাকাতের ছেলে ফিরোজের নেতৃত্বে তাদের অপহরণ করা হয়।

হাতিয়া উপজেলার চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন জানান, হামলাকরীরা চার পুলিশ সদস্য ও এক চৌকিদারকে পিটিয়ে জখম ও জিম্মি করে নিয়ে যায়। পরে হামলাকারীরা রামগতি তেগাচিয়া এলাকায় নিয়ে পুলিশ ও চৌকিদারকে ছেড়ে দেয়। ওই এলাকা থেকে স্থানীয় ও পুলিশ সদস্য সোহাগের পোশাকের নাম্বার প্লেটের ছেড়া অংশ পাওয়া যায়।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, রামগতির কিছু উত্তেজিত জনতা দেশি অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। চার পুলিশ সদস্য অপরহণ করে নিয়ে যায়।

এ সময় পুলিশ শটগানের ১৮-২০ রাউন্ড গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ