ঢাকা: রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অশীতিপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়ির নিচতলায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে ঢামেক সূত্রে জানা গেছে, ওই ভবনের ৮ম তলার অশীতিপর এক বৃদ্ধা আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।