• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাইবান্ধায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার

লাশগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্রী তরুণ দত্ত (৩৮) নামে এক ব্যবসায়ীর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রী তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের মধ্যপাড়ার মৃত হোরেন দত্তের ছেলে। তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে শিলপাটার ব্যবসা করতেন।

গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার কালভার্টের নিচ থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার কালভার্টের নিচে মাথা বিহীন গলাকাটা রক্তাত্ত লাশ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে তারা বিষয়টি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ও ডোবার পানি থেকে মাথা উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে তরুণ দত্ত হাটাহাটি করার জন্য আকাশি রংয়ের ট্রাকসুট ও পায়ে সাদা কেডস পড়ে বাসা থেকে বের হন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর দেহ থেকে তার মাথাটি কেটে ফেলে পাশের ডোবার পানিতে ফেলে পালিয়ে যান দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ