• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের দাবি

IMG_20160208_1143111454917657ঢাকা : ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) বাতিলের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উদ্বিগ্ন অভিভাবক মহল’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। এটা সরকারের প্রসংশনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি, ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।

মানববন্ধনে আসা শামসুন নাহার রুহি জানান, কোনো প্রয়োজন ছাড়া পিএসসি পরীক্ষার নামে শুধু কোমলমতি শিশুদের ওপর অসহনীয় মানসিক চাপ দেওয়া হচ্ছে। অভিভাবকদের করা হচ্ছে সীমাহীন হয়রানি। অবিলম্বে শিশুদের মানসিক চাপ ও অবিভাবকদের হয়রানি বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, জিপিএ-৫ এর ‘মুলা’ ঝুলিয়ে স্কুলগুলোতে বাচ্চাদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করা হচ্ছে। স্কুল শেষে অভিভাবকরা কোচিংসহ বাড়িতে রাত ১২টা পর্যন্ত বাধ্য হচ্ছেন বাচাদের পড়াতে। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান অভিভাবকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ