• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাইবান্ধায় নগ্ননৃত্যের প্যান্ডেলে আগুন দিলো প্রশাসন

134017_1গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

উপজেলার জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিক আকবর হোসেনের ছেলে ছামিউল ইসলামকে আটক করা হয়।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আলম মামুন তালুকদার পুলিশ নিয়ে রবিবার রাতে এ অভিযান চালান।

স্থানীয়রা জানান, হিন্দুপাড়ায় আকবর হোসেনের জমিতে প্যান্ডেল করে কয়েকদিন ধরে অশ্লীল নগ্ননৃত্য ও জুয়া খেলা চলছিল। স্থানীয় বেশ কয়েকজন চিহ্নিত জুয়াড়ি নৃত্য ও জুয়া খেলা চালিয়ে আসছিল।

বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানান স্থানীয় লোকজন। পরে সেখানে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য ও জুয়া প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ