• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাকচাপায় বোয়ালমারী থানার এসআই নিহত

নিহতনড়াইল: নড়াইলের বিছালীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আলেক নিহত হয়েছেন। সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার বিছালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই আলেক ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত ছিলেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার ভাটিয়া গ্রামের আবদুস সাত্তার খানের ছেলে।

বিছালী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, এসআই আলেক মোটরসাইকেলযোগে ফুলতলার বাড়ি থেকে কর্মস্থল বোয়ালমারী থানায় যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ